দক্ষিণ কুশিঘাটের রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন নান্দনিক দক্ষিণ সুরমা উপহার দিতে চাই: এমপি হাবিব

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

শরীফ গাজী সিলেট :সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘সিলেট সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার অংশটিতে সুষম ও কাঙ্খিত উন্নয়ন হচ্ছে না। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্টানসহ সকল উন্নয়ন ভবিষ্যত কথা মাথায় রেখে পরিকল্পনা অনুযায়ী করতে হবে। আমি নান্দনিক দক্ষিণ সুরমা উপহার দিতে চাই। সিটি করপোরেশনের নতুন বর্ধিত এলাকা নিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে বেশকিছু রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। আমার প্রতিশ্রুতি অনুযায়ী আজ ৪০নং ওয়ার্ডের দক্ষিণ কুশিঘাট গ্রামের ভিতরের রাস্তার উন্নয়ন কাজ শুরু করছি।’ তিনি শুক্রবার (১৪ই এপ্রিল) বাদ জুমা নগরীর ৪০নং ওয়ার্ডের দক্ষিণ কুশিঘাট গ্রামের ভিতরের রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

Manual6 Ad Code

বিশিষ্ট মুরব্বি ফয়জুল ইসলাম আরিজ এর সভাপতিত্বে ও সংগঠক মাহবুব আলম মজনুর পরিচালনায় বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজম খান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিন উদ্দিন ইরান, ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ছয়েফ খান, সাধারণ সম্পাদক গোলজার আহমদ জগলু।

Manual3 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন সাবেক কুচাই ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আখতার আহমদ, আওয়ামী লীগ নেতা জয়নাল আবদীন জানু, মুস্তাক খান, মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, আওয়ামী লীগ নেতা আহমেদুর রব, কামাল আহমদ কাবুল, এহতেশামুল হাসান লয়েছ, জুনেদ আহমদ, বিলাল আহমদ, জয়নাল আহমদ, হারুনুর রশীদ, ফারুক আহমদ, সুহেল আহমদ, শফিক মিয়া, সিলেট জেলা মৎস্যজীবীলীগ এর সভাপতি আব্দুল আহাদ, কৃষকলীগ নেতা শামীম কবির, বিশিষ্ট ব্যবসায়ী ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা জমিরুল ইসলাম বাবলু, আব্দুল সত্তার, মাহমদ আহমদ, এমরান আহমদ, আব্দুল বাছিত, রানা হাছান, হাফিজুর রহমান লাবলু, মইনুল ইসলাম, খালেদ আহমদ, রনি আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code