বিয়ে করে মর্যাদা না দিয়ে প্রতারণা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

কুড়িগ্রামে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে মাহমুদুল হাসান খোকন (৩৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত খোকন একজন স্কুলশিক্ষক ও নিকাহ রেজিস্ট্রার (কাজি)। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।

Manual7 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছ, গত বছর ২৩ মার্চ পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোহাম্মদ আব্দুল মান্নান কাজির ছেলে মাহমুদুল হাসান খোকনের সঙ্গে ঢাকায় বিবাহবন্ধনে আবদ্ধ হন ভুক্তভোগী। দীর্ঘ এক বছর তারা স্বামী-স্ত্রী হিসেবে সংসার করেছেন।

গত ১২ জানুয়ারি খোকনের বাড়িতে নিয়ে যেতে এবং বিবাহের কাবিননামার নকল চান ভুক্তভোগী নারী। তখন নানান অজুহাত দেখিয়ে আরও কিছুদিন অপেক্ষা করতে বলেন খোকন। এরপর বিয়ের কথা অস্বীকার করেন তিনি। পরে গোপনে একটি তালাকনামা ভুক্তভোগীর ঠিকানায় পাঠিয়ে দেন।

Manual1 Ad Code

ভুক্তভোগী নারী বলেন, ‘অনেক দিন থেকেই সে (খোকন) আমাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। তার উত্ত্যক্ত সহ্য করতে না পেরে ঢাকায় চলে যাই। সেখানে গিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১০ লাখ টাকা দেনমোহরে আমাকে বিয়ে করে। এক বছরে প্রায় প্রতি মাসে ঢাকায় আমার বাসায় আসত। গার্মেন্টসে চাকরি করে যে টাকা জমিয়েছি, সেখান থেকে তিন লাখ টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয় খোকন। স্ত্রী হিসেবে তার বাড়িতে নিয়ে যেতে বলায় বিয়ের কথা অস্বীকার করে সে। পরে আমার ঠিকানায় একটি তালাকনামা পাঠায়। আমি এই তালাক মানি না বললে, আমাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে সে। আমি এর সঠিক বিচার চাই।’

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code