করোনায় মৃত্যু বাড়লো আরও সাড়ে ৩০ লাখ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। সারাবিশ্বে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫৫০ জন। এ মহামারিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ লাখ ৫৭ হাজার ৫৪১ জনের। এখন পর্যন্ত করোনা ভাইরাস সৃষ্ট মহামারি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১২ কোটি ১৮ লাখ ৯৬ হাজার ১৫৭ জন।

বুধবার (২১ এপ্রিল) সকাল আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

Manual2 Ad Code

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮২ হাজার ৪৫৬ জনের প্রাণ নিয়েছে এই মহামারি। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৪৭০ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫১ লাখ ৫ হাজার ৫৩৫ জন।

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার চারজন। মারা গেছেন ১ লাখ ৮২ হাজার ৫৭০ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩২ লাখ ৬৯ হাজার ৮৬৩ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৮৮৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৭৮ হাজার ৫৩০ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৬১ হাজার ৬৮৯ জন।

Manual3 Ad Code

করোনা ভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ৫৩ লাখ ৩৯ হাজার ৯২০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ লাখ ১ হাজার ৫৯৭ জন। আর সুস্থ হয়েছেন ৪১ লাখ ৮১ হাজার ছয়জন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code