এবার ফ্রিতেই পেতে পারেন ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা। নতুন এই সুবিধা পেতে ব্যবহারকারীদের কোনো অর্থ পরিশোধ করতে হবে না। তবে ভেরিফিকেশন পেতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। ভেরিফায়েড ব্যাজের জন্য ব্যবহারকারীকে প্রথমে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই আবেদন করতে হবে। এরপর একটি ছোট সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। মেটা সেই ভিডিও প্রোফাইলের ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। সবকিছু সঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে যুক্ত হবে ভেরিফায়েড ব্যাজ। এই সুবিধা পেতে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার বা কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের কোনো রেকর্ড থাকা যাবে না। আপাতত শুধু ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেই এই সুবিধা পাওয়া যাবে। ফেসবুক পেজ এবং প্রো মোড অ্যাকাউন্টের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার পর ভেরিফায়েড ব্যাজ ফেসবুকের বিভিন্ন স্থানে দেখা যাবে। শুরুতে এটি প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ডেটিং সেবায় প্রদর্শিত হবে। পরে ধাপে ধাপে ফিডের পোস্টেও ব্যাজটি দেখানো হবে। মেটা জানিয়েছে, এই ভেরিফায়েড ব্যাজের উদ্দেশ্য হলো অ্যাকাউন্টটির পেছনে একজন প্রকৃত ব্যক্তি রয়েছেন-এটি নিশ্চিত করা। তবে এটি কোনো ব্যবহারকারীকে বিশেষভাবে অনুমোদিত বা শতভাগ বিশ্বাসযোগ্য হিসেবে ঘোষণা করে না। সব ব্যবহারকারীকে আগের মতোই ফেসবুকের কমিউনিটি নীতিমালা মেনে প্ল্যাটফর্মটি ব্যবহার করতে হবে। প্রাথমিকভাবে বিশ্বের নির্বাচিত কয়েকটি দেশে এই সুবিধা চালু করা হচ্ছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code