পুতিনের বিকল্প খুঁজছে ক্রেমলিন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর বিপর্যয়ে অসন্তোষ বাড়ছে দেশটির সামরিক বাহিনীর শীর্ষপর্যায়ে। এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পনা নিয়েও ক্ষোভের দানা বাঁধছে তার প্রশাসনে। ক্রমবর্ধমান অসন্তোষের মধ্যেই প্রেসিডেন্ট পুতিনের বিকল্প খোঁজা শুরু করেছে ক্রেমলিন, এমন দাবি ইউক্রেনের গোয়েন্দা বিভাগের।

Manual7 Ad Code

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে পুতিনের বিশাল সামরিক বাহিনী। যুদ্ধের শুরুর দিকে অগ্রগতি অর্জন করলেও পরবর্তী তা ধরে রাখতে পারেনি। পশ্চিমা সহায়তায় ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ করে হারানো জায়গায় পুনরুদ্ধার করে চলছে। গত বছরের মাঝামাঝি থেকেই ধারাবাহিক ব্যর্থতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে মস্কোকে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, প্রত্যাশা অনুযায়ী ইউক্রেনে বিজয় অর্জন করতে পারেনি পুতিন। এমন ধারাবাহিক বিপর্যয়ে ক্রেমলিনে অসন্তোষ বাড়ছে বলে গোয়েন্দা প্রতিবেদনে ওঠে এসেছে।

Manual5 Ad Code

ইউক্রেনীয় ভূখণ্ডে রুশ আক্রমণ এবং অগ্রগতি দুটোই স্থবির হয়ে পড়েছে। গত শরৎ থেকে হাজার হাজার হারানো জায়গায় পুনরুদ্ধার করেছে কিয়েভ। তবে পূর্বাঞ্চলীয় বাখমুতে এখন তীব্র লড়াই চলছে দুই দেশের বাহিনীর মধ্যে। ছেড়ে কথা বলছে না কোনও পক্ষ। সবদিক মিলিয়ে পুতিনের পরিকল্পনা পুরোপুরি অস্পষ্ট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code