এবার ট্রাম্পের পূত্রের করোনা শনাক্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শনির দশা কাটছে না। কিছুদিন আগেই তিনি করোনামুক্ত হয়েছেন। তবে এবার বুধবার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, তাদের ১৪ বছরের ছেলে ব্যারন-ও করোনা পজিটিভ এসেছিল। তবে পরবর্তী পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।মেলানিয়া ট্রাম্প জানান, ব্যারন এখন সুস্থ আছে। তার আর কোনও উপসর্গ দেখা যায়নি। ব্যারণের সুস্থতার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, লোকজন আক্রান্ত হচ্ছে, আবার সুস্থও হয়ে উঠছে। তাই যুক্তরাষ্ট্রের স্কুলগুলো যত দ্রুত সম্ভব খুলে দেওয়া উচিত। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তার দেহে আর কোভিড-১৯ সংক্রমণ নেই। নিজের শরীরে ইমিউনিটি তৈরি হওয়ারও দাবি করেন তিনি। হোয়াইট হাউসের প্রকাশ করা বিবৃতিতে ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক ড. সিন কোনলি জানান, অ্যাবোট ল্যাবোরেটরিজের বাইনাক্স অ্যান্টিজেন কার্ড ব্যবহার করে পরপর কয়েক দিনের পরীক্ষায় ট্রাম্পের করোনা পরীক্ষা ফলাফল নেগেটিভ এসেছে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code