প্রকাশ পেলো দম-এর পোস্টার

লেখক: Rumie
প্রকাশ: ১ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে শুরু থেকেই ব্যাপক আগ্রহ। অবশেষে গতকাল রোববার দুপুরে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার, যা দর্শকের মাঝে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। একইসঙ্গে এই সিনেমায় বড় চমক দিতে চলেছেন অভিনেতা আফরান নিশো। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সারভাইভাল ঘরানার এই গল্পটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানানো হয়েছে। পোস্টারে আফরান নিশোর এক বিধ্বংসী ও রহস্যময় লুক ফুটে উঠেছে। পোস্টারের বাম দিকে দেখা যাচ্ছে নিশোর মুখাবয়ব, যেখানে তার কপালে এবং চোখের পাশে গভীর ক্ষতের চিহ্ন স্পষ্ট। নিশোর এই ‘রাফ অ্যান্ড টাফ’ অবতার সিনেমাটির নাম ‘দম’ এবং এর সারভাইভাল গল্পের সঙ্গে দারুণ সামঞ্জস্যপূর্ণ। পোস্টারের ডান দিকে মরুভূমি, পাহাড়ি প্রান্তরের আবহ, যেখানে একদল ঘোড়সওয়ার এবং অস্ত্রধারী সৈনিকদের দেখা যাচ্ছে, যা একটি উত্তপ্ত পরিস্থিতির ইঙ্গিত দেয়। পোস্টারে বড় অক্ষরে লেখা ‘দম’ শব্দের নকশাতেও একটি রাইফেলের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটির পোস্টার শেয়ার করে নির্মাতা রেদওয়ান রনি লিখেছেন, শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন! যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে? সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনির চলচ্চিত্র ‘দম’ আসছে ঈদুল ফিতর ‘২৬ এ। উল্লেখ্য, ‘চোরাবালি’ ও ‘আইসক্রিম’ নির্মাণের দীর্ঘ ১০ বছর পর এই সিনেমার মাধ্যমে পরিচালনায় ফিরছেন রনি। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে, বাকি কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশে। আফরান নিশো ছাড়াও ‘দম’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরী এবং ডলি জহুর।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code