বিশ্বে ৫৫ লাখ প্রাণ কেড়ে নিল করোনা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক ডেস্ক: চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে চার হাজারের বেশি মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্ত লোকজনের সংখ্যা প্রায় ২২ লাখে নেমে এসেছে।

Manual2 Ad Code

সর্বশেষ এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। এ দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় এখনো শীর্ষে রয়েছে রাশিয়া। আর প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পোল্যান্ড, ফিলিপাইন এবং ভিয়েতনামের নাম। এতে বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০ কোটি ৫৯ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৫৫ লাখ দুই হাজারে পৌঁছে গেছে।

রবিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন চার হাজার ৭৭১ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা দেড় হাজারের বেশি হ্রাস পেয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৫ লাখ দুই হাজার ২৫৬ জনে দাঁড়িয়েছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ লাখ ৮৯ হাজার ৮৭০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় পাঁচ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৩০ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৮৪ জনে পৌঁছেছে।

এ দিকে গেল এক দনে বিশ্বে মহামারি করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে মার্কিন ভূখণ্ডে। একই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন চার লাখ ৬৮ হাজার ৮১ জন। আর মারা গেছেন ৬৬৯ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত ছয় কোটি নয় লাখ ৫৪ হাজার ২৮ জন সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন আট লাখ ৫৯ হাজার ৪৬ জন।

অপর দিকে দৈনিক প্রাণ হারানোদের তালিকায় এখনো শীর্ষে রয়েছে রাশিয়ার নাম। শেষ ২৪ ঘণ্টায় রুশ ভূখণ্ডে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৭৯৬ জন। আর নতুন করে প্রাণঘাতী রোগটিতে শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৫৬৮ জন। এছাড়া মহামারির তাণ্ডব শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে এক কোটি ছয় লাখ ৩৪ হাজার ৬০৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ১৫ হাজার ৪০০ জনের।

Manual7 Ad Code

এছাড়া গত এক দিনে ব্রিটেনে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এক লাখ ৪৬ হাজার ৩৯০ জন। আর মারা গেছেন ৩১৩ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৪৩ লাখ ৩৩ হাজার ৭৯৪ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া প্রাণ হারিয়েছেন এক লাখ ৫০ হাজার ৫৭ জন। একই সময়ে ইউরোপের দেশ ইতালিতে নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন এক লাখ ৯৭ হাজার ৫৫২ জন। এদের মধ্যে মারা গেছেন ১৮৪ জন।

Manual8 Ad Code

গত ২৪ ঘণ্টায় অঞ্চলটির আরেক দেশ ফ্রান্সে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন তিন লাখ তিন হাজার ৬৬৯ জন। এদের মধ্যে মারা গেছেন ১৪২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত এক কোটি ১৮ লাখ ১৫ হাজার ১২১ জন কোভিড শনাক্ত হয়েছেন মৃত্যুবরণ করেছেন এক লাখ ২৫ হাজার ৩৪৮ জন।

এছাড়া ইউরোপ অঞ্চলের আরেক দেশ জার্মানিতে নতুন করে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৪২২ জন। আর মারা গেছেন ১৬১ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ইউরোপের দেশটিতে এ পর্যন্ত ৭৫ লাখ ৮১৮ জন আক্রান্ত হয়েছেন। আর প্রাণ হারিয়েছেন এক লাখ ১৪ হাজার ৬৫২ জন। নির্ধারিত এই সময়ের মধ্যে ইউক্রেনে নতুন করে মহামারি করোনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৯৫ জন। আর মারা গেছেন ৭৬ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও প্রাণ হারানোদের সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০৩ জন। আর নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৯ হাজার ৩০৩ জন। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ২৪ লাখ ৯৯ হাজার ৫২৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ছয় লাখ ১৯ হাজার ৯৮১ জনের।

Manual8 Ad Code

এ দিকে কোভিড সংক্রমিতদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারানোদের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন তিন কোটি ৫৫ লাখ ১৬ হাজার ১৮৬ জন। আর মারা গেছেন চার লাখ ৮৩ হাজার ৪৬৩ জন।

এছাড়া করোনায় সংক্রমিত হয়ে শেষ এক দিনে ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে ১৪১ জন, পোল্যান্ডে ২৯২ জন, দক্ষিণ আফ্রিকায় ১১৯ জন, ফিলিপাইনে ২৬৫ জন এবং ভিয়েতনামে ২৪০ জন মৃত্যুবরণ করেছেন। অন্য দিকে নির্ধারিত ২৪ ঘণ্টায় উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মারা গেছেন ১৬৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন লাখ ১০১ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code