

সিলেট নগরীর নাগরি পয়েন্টে ট্রাক চাপায় প্রাণ গেলো রিকশাচালকের। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় নগরীর সুরমা মার্কেটস্থ এলাকার নাগরি পয়েন্টে এ ঘটনাটি ঘটে।
নিহতের নাম রফিকুল ইসলাম (২৯) । তিনি রংপুরের তারাগঞ্জ থানার মাঠিয়াল পাড়া গ্রামের লুতফুর রহমানের পুত্র।