গণেশ পূজার আগে নাশকতার ছক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে একটি নৌকা থেকে তিনটি ‘একে ৪৭’ ও বিপুল গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রায়গড় জেলার হরিহরেশ্বর সৈকতের কাছে অস্ত্র বহনকারী একটি পরিত্যক্ত বোট উদ্ধার হয়। গণেশ পূজার কয়েকদিন আগে এমন ঘটনায় পুরো জেলা ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। খবর এনডিটিভির। রায়গড়ের পুলিশ সুপার অশোক জানিয়েছেন, ওই নৌকা থেকে রাইফেল, গুলি এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। মুম্বাই থেকে ২০০ কিলোমিটার এবং পুনে থেকে ১৭০ কিলোমিটার দূরে ওই বোটের খোঁজ মিলেছে। কারা এভাবে নৌকায় করে অস্ত্র এনেছিল তার কিনারা করতে পারেনি নিরাপত্তা বাহিনী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code