বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণে মনোযোগ দেয়া উচিত: চার্লস হুইটলি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের এখন স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের দিকেই বেশি মনোযোগ দেয়া উচিত বলে মনে করছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হুইটলি।

রোববার (১৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

হুইটলি বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার খুবই ভালো একটা আলোচনা হয়েছে। গেল কয়েক বছরে এই দেশে আমি কাজ করেছি। বাংলাদেশে আমার একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। আমাদের মধ্যে সহযোগিতা বেড়েছে।

Manual5 Ad Code

বাংলাদেশের এখন স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের দিকেই বেশি মনোযোগ দেয়া উচিত বলে আমি মনে করি। আমরা সবাই একটি মসৃণ উত্তরণ চাই।’

Manual2 Ad Code

হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। চার্লস হুইটলি বলেন, ‘শিল্পকারখানায় কর্মপরিবেশ, শ্রম ক্ষেত্রে জাতীয় কর্মপরিকল্পনায় যেভাবে কাজ করেছে, তাতে এলডিসি উত্তরণে বাংলাদেশের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হয়েছে।’

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সম্পর্ক অনেক বেশি গুরুত্ব বহন করে বলেও জানান তিনি। এই কূটনীতিক বলেন, ‘একটি স্থিতিশীল দেশ হিসেবে রোহিঙ্গাসহ বিভিন্ন সংকট মোকাবিলা করতে হচ্ছে বাংলাদেশকে। এ ছাড়া সীমান্তের ওপারে (মিয়ানমার) খুবই অস্থিতিশীল ও অনিশ্চিত অবস্থা বিরাজ করছে।’

Manual3 Ad Code

‘আমাদেরও ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান মোকাবিলা করতে হচ্ছে। এই যুদ্ধ শেষ হওয়ার কোনো আভাসও মিলছে না। ইউরোপীয় প্রতিবেশী দেশগুলোকে নিজেদের নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে,’ যোগ করেন তিনি।

Manual1 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code