সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির, জামায়াত ভোট পাবে ৩৩ শতাংশ

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual7 Ad Code

ঢাকা অফিস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি জরিপের ফল প্রকাশ করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৪০ শতাংশ ভোটারই বিশ্বাস করেন নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে।

Manual6 Ad Code

এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে ৪৫.৬ শতাংশ ভোট পাবে বিএনপি। যেখানে জামায়াতে ইসলামী পাবে ৩৩.৫ শতাংশ এবং ৪.৭ শতাংশ ভোট পাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩.৮ এবং জাতীয় পার্টিকে ২.১ শতাংশ ভোটার ভোট দেবেন বলে জানিয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও আর্কাইভ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াত সরওয়ার।

Manual1 Ad Code

৮টি বিভাগের ৬৪টি জেলা থেকে ৯ হাজার ৩৯৮টি পরিবার/খনার ১০ হাজার ৪১৩ জন ভোটারের ওপর জরিপটি চালিয়েছে প্রতিষ্ঠানটি।

জরিপের তথ্য অনুযায়ী, জরিপটির মোট নমুনা আকার ছিল ১০ হাজার ৪১৩ উত্তরদাতা। এর মধ্যে ৬৯.৫ শতাংশ গ্রামের এবং ৩০.৫ শতাংশ শহুরে, তারা ভোট দেওয়ার যোগ্য। নমুনা কাভার করেছে আটটি বিভাগের ৬৪টি জেলা এবং ৫২১টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট।

Manual8 Ad Code

জরিপ বিশ্লেষণে দেখা গেছে, আওয়ামী লীগের বিচার হওয়ার আগে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় বলে মনে করেন ৪৫.৫৮ শতাংশ ভোটার। এতে আরও বলা হয়েছে, এবারের নির্বাচনে ৬৫.৫ শতাংশ মানুষ প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিতে আগ্রহী। যেখানে মাত্র ১৪ শতাংশ মানুষ ভোট দেবেন দলীয় প্রতীক দেখে।

Manual4 Ad Code

বিএনপি ৬টি বিভাগে এগিয়ে আছে, জামায়াত রংপুরে এবং আওয়ামী লীগ বরিশালে এগিয়ে আছে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • জামায়াত ভোট পাবে ৩৩ শতাংশ
  • সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code