বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহী দক্ষিণ কোরিয়ার কোম্পানি কিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কোম্পানি কিয়া বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশ নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) রাজধানীর মতিঝিলে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান তিনি।

Manual7 Ad Code

সময় মন্ত্রী বলেন, আমরা অবকাঠামো খাতে ব্যাপক উন্নতি সাধন করেছি। এখানে বিনিয়োগ করার অনেক ক্ষেত্র রয়েছে। দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা এ সুযোগ নিতে পারেন। আমরা নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরির চেষ্টা করছি। এ বিষয় দক্ষিণ কোরিয়ার সহযোগিতা কামনা করি।

Manual3 Ad Code

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, বঙ্গবন্ধু হাইটেক পার্কে হুন্দাই গাড়ি উৎপাদন শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার আরেক বিখ্যাত কোম্পানি কিয়া বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহী।

বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, স্থানীয়ভাবে বড় বড় শিল্প কারখানা স্থাপনে জোর দেওয়া প্রয়োজন। এ ব্যাপারে দক্ষিণ কোরিয়া সহযোগিতা করতে প্রস্তুত আছে।

রাষ্ট্রদূত আরও বলেন, শ্রমশক্তি হিসেবে যারা দক্ষিণ কোরিয়া যান বেশিরভাগ ক্ষেত্রে তারা ভাষা দক্ষতায় দুর্বল। কাজেই জনবল পাঠানোর সময় তাদের কারিগরি দক্ষতার পাশাপাশি ভাষাগত দক্ষতা অর্জন করাও জরুরি।

Manual4 Ad Code

বাংলাদেশ কর্মরত কোরিয়ান ব্যবসায়ী, উদ্যোক্তা এবং টেকনিশিয়ান বা কর্মীদের ভিসা জটিলতার কারণে বিভিন্ন সমস্যা মোকাবিলা করতে হয়। তারা যদি ৩ মাসের পরিবর্তে দীর্ঘ মেয়াদী ভিসা পায় তাহলে তাদের কার্যক্রম চালানো আরো সহজ হবে। এ ব্যাপারে রাষ্ট্রদূত শিল্পমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

শিল্পমন্ত্রী এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code