শর্ট ফিল্ম কষ্ট ভালোবাসায় রিলিজ হচ্ছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

স্টাফ রিপোর্ট :: যুক্তরাষ্ট্রে বসবাসরত তরুণ ঔপন‌্যাসিক মোহাম্মদ বোরহানুদ্দীনের উপন্যাস অবলম্বনে শর্ট ফিল্ম কষ্ট ভালোবাসায় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে রিলিজ হচ্ছে । রাদ মাল্টিমিডিয়া নিবেদিত শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন মো. আর এস জুয়েল । ঢাকাসিটি সহ এর আশপাশ এলাকায় শুটিং হওয়া শর্ট ফিল্মে অভিনয় করেছেন, আনান খান, সাথী, সিমান্ত সিমু প্রমুখ । প্রেম ভালোবাসার দু:খ বেদনার চিত্র ফুটে উঠেছে শর্ট ফিল্মে । উল্লেখ্য, মোহাম্মদ বোরহানুদ্দীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা থেকে প্রকাশিত অনলাইন দৈনিক বাংলানিউজইউএসডটকমের ব্যবস্থাপনা সমন্বয়কারি ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code