স্পেনকে উড়িয়ে দিলো জাপান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: প্রতি আক্রমণে নিখুঁত পারফরম্যান্স করে মেয়েদের বিশ্বকাপে স্পেনকে উড়িয়ে দিলো জাপান। হিনাতা মিয়াজাওয়ার জোড়া গোলে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে খেলতে যাচ্ছে এশিয়ান পরাশক্তি। সোমবার ওয়েলিংটনে ৪-০ গোলে জিতেছে তারা।
১২ ও ৪০ মিনিটে হিনাতা গোল দুটি করেন। মাঝে স্ট্রাইকার রিকো উয়েকি জাল কাঁপান। খেলা শেষ হওয়ার আট মিনিট আগে চমৎকার স্ট্রাইকে চতুর্থ গোল করেন বদলি নামা মোমোকো তানাকা।

Manual2 Ad Code

১১ বছরে প্রথমবার এক ম্যাচে চার গোল হজম করলো স্পেন। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলো খেলতে তারা অকল্যান্ড যাবে। তিনটি বিশ্বকাপে খেলা স্প্যানিশরা তাদের ইতিহাস সেরা সাফল্য পাওয়ার অপেক্ষায়। কখনও কোয়ার্টার ফাইনালে খেলা হয়নি তাদের।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code