এখনই নায়ক হতে চান না তাসকিন

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক :  বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছে, ক্রিকেটার তাসকিন আহমেদ সিনেমার নায়ক হচ্ছেন! রকিবুল আলমের ফেসবুক নামে নতুন একটি ছবিতে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন তিনি, শোনা যাচ্ছিল এমনটাই। কিন্তু তাসকিন বললেন, এখন কেবলই ক্রিকেট। পরেরটা পরে দেখা যাবে।

Manual3 Ad Code

দু-এক দিন ধরে গণমাধ্যমে খবরটি প্রকাশ হওয়ার পর নানা জায়গা থেকে তাসকিনের কাছে ফোন আসা শুরু হয়। উত্তর দিতে দিতে বিরক্ত তিনি। প্রথম আলোকে এ ক্রিকেটার বলেন, ‘আমি নিজেই জানলাম না, অথচ কয়েকটি পত্রিকা-টেলিভিশন খবর প্রকাশ করে দিল। খবরটি প্রকাশের পর এত প্রশ্ন চারদিকে, বিরক্ত হচ্ছি।’

Manual1 Ad Code

কিছুদিন আগে তাঁকে সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল এ কথাটি সত্য। তাসকিন বলেন, ‘মাস খানেক আগে আমার পরিচিত আইনজীবী চিশতি ইকবাল ভাই সিনেমায় অভিনয়ের ব্যাপারে প্রস্তাব নিয়ে বাসায় এসেছিলেন। ছবিতে আট দিনের জন্য ৫০ লাখ টাকা সম্মানীর প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু আমি রাজি হইনি।’

Manual3 Ad Code

টাকা ও অভিনয়ের থেকে খেলাকেই এই সময়ে গুরুত্ব দিতে চান তাসকিন। বললেন, ‘৫০ লাখ টাকা হয়তো অনেক। কিন্তু এই সময়ে এসব নিয়ে আমি চিন্তিত নই। সামনে অনেক খেলা আছে। ক্রিকেট নিয়েই থাকতে চাই। একজন পরিপূর্ণ ক্রিকেটার হতে চাই। এসব করার এখনো অনেক সময় পড়ে আছে।’

কিন্তু ভবিষ্যতে খেলার ফাঁকে সুযোগ হলে কখনো সিনেমায় অভিনয় করবেন কি না, জানতে চাইলে এই ক্রিকেটার বলেন, ‘এই মুহূর্তে আমার সেই ইচ্ছাটা নেই। পরেরটা পরে দেখা যাবে।’

Manual8 Ad Code

তাসকিনকে সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাবের বিষয়টি স্বীকার করে চিশতি ইকবাল বলেন, ‘সিনেমাসহ বেশ কিছু বিষয় নিয়ে তাসকিনের সঙ্গে আলাপ করতে গিয়েছিলাম। তবে পরিপূর্ণ কোনো আলাপ হয়নি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code