ইমরানের হিন্দি গান: প্রথম দিনেই এক মিলিয়ন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: প্রথমবারের মতো হিন্দি গানচিত্র প্রকাশ করে ভালোই সাড়া ফেলেছেন ইমরান মাহমুদুল। ২৭ মে ভারতের অ্যালিগ্যান্ট আই মিউজিক-এর ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় তার গাওয়া হিন্দি ভাষার মৌলিক গান ‘ম্যানু দাস্তু’। এটি প্রকাশের একদিনের মাথায় অতিক্রম করে এক মিলিয়ন বা ১০ লাখ ভিউয়ের ঘর। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ইমরান। বললেন,  ‘অভূতপূর্ব সাড়া পাচ্ছি এটি প্রকাশের পর। দুই বাংলা তো বটেই, হিন্দি ও পাঞ্জাবি ঘরানার শ্রোতাদের কাছ থেকেও সাধুবাদ পাচ্ছি গানটির জন্য। আশা করছি এখন থেকে নিয়মিত এমন উপহার নিয়ে হাজির হবো।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code