আমার সঙ্গে কাজ করছে এটাই কি পূজার অপরাধ: শাকিব

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: এই গুঞ্জনের যে ভিত্তি নেই, দুদিন হলো সে কথা সাফ জানিয়েছেন পূজা চেরী। এবার মুখ খুললেন শাকিব খানও। হুঙ্কার দিলেন আইনি ব্যবস্থা নেওয়ার। যারা তার নামে এমন ভিত্তিহীন খবর ছড়াচ্ছে, তাদেরকে আইনের জালে বন্দি করতে চান তিনি।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শাকিব খান বললেন, ‘অনেক হয়েছে ভিউ বাণিজ্য। ভিউ আর হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এতো বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে, তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ ভিউ-এর আশায় মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরণের বিভ্রান্ত সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। এখন আবার পূজা চেরীর নাম আনা হয়েছে। সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করছে এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো তার সঙ্গে আমার কোনও সম্পর্কই নেই। তাহলে কেন এতো মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে?’
যারা এসব গুঞ্জন ছড়াচ্ছে, তাদেরকে নোংরা মানসিকতার বলে আখ্যা দিয়েছেন শাকিব। তার ভাষ্য, ‘সেই সব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যে বিষয়গুলোর প্রমাণ তাদের কাছে আছে! আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ? আর এসব ভুয়া বিষয়গুলোর ভিত্তি করে গত কয়েকদিন ধরে বেশকিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করে কোনও ধরণের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে- যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি, এ ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নিচ্ছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code