গীতিকবির অন্তিম যাত্রায় কাঁদলো আকাশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: কখনও তিনি লিখেছেন ‘নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা’; আবার কখনও ‘আকাশের হাতে আছে একরাশ নীল’। ছয় দশকের বর্ণিল গীতিকবি জীবনে রচনা করেছেন এমন অনেক গান। সেসবে উঠে এসেছে দেশ, মুক্তিযুদ্ধ, প্রকৃতি, প্রেম, বিরহসহ মানব জীবনের প্রায় সব অনুষঙ্গ। আকাশের কথা বারবার টেনে এনেছেন গানের খাতায়। হয়তো সেজন্যই তার অন্তিম যাত্রায় বৃষ্টি ঝরিয়ে কান্নার শব্দ শুনিয়েছে আকাশ। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকাল হতেই শহরজুড়ে নামে ঝুম বৃষ্টি। এই বৃষ্টি শহরের হাজারো গাড়ি-বাড়ি-মানুষের পাশাপাশি ভিজিয়েছে একটি বিশেষ গাড়িকে। যেখানে নিথর দেহে শায়িত বাংলা গানের চিরস্মরণীয় গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার। সোমবার দুপুরে তার মরদেহ চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে অনুষ্ঠিত হয় কবির দ্বিতীয় জানাজা। এরপরই শুরু হয় বৃষ্টি। কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে আসা মানুষ চ্যানেল আই ভবনে আশ্রয় নিয়েছেন। তবে বৃষ্টির ফোঁটা যেন আপন করে নেয় গাজী মাজহারুল আনোয়ারকে বহন করা ফ্রিজার ভ্যানকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code