সঙ্গে আছেন বর্ষা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: ক’দিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার
আব্দুল আজিজ ঘোষণা দেন, কালজয়ী গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের আরেকটি
গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন। সেই ছবির নাম ‘চিতা’। নির্মিত হবে কাজী আনোয়ার
হোসেনের লেখা ‘অপারেশন চিতা’ গল্প অবলম্বনে।

Manual6 Ad Code

তবে ছবির নায়ক-নায়িকা কে হবেন, সেটা খোলসা করেননি। শুধু এটুকু বলেছিলেন, ‘বড়
চমক থাকবে’। যদিও অনেকেই ধরে নিয়েছিলেন, আর যাই চমক থাকুক ‘এমআর-৯’ সূত্র
ধরে মাসুদ রানা চরিত্রটিতে থিতু থাকছেন এবিএম সুমনই।

অবশেষে জানা গেলো আজিজের সেই চমকের নাম-অনন্ত জলিল! সঙ্গে যথারীতি স্ত্রী
বর্ষা। বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় ছবির আনুষ্ঠানিক মহরতে তাদের সঙ্গে পরিচয়
করিয়ে দেওয়া হয়। ফলে বড় পর্দায় নতুন মাসুদ রানা হয়ে আসছেন অনন্ত। এর আগে
জাজের প্রযোজনায় প্রথম মাসুদ রানা হিসেবে ‘এমআর-৯: ডু অর ডাই’ ছবিতে এই
ভূমিকায় দেখা গিয়েছিল এবিএম সুমনকে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code