আবার মঞ্চে ঊর্ণাজাল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: টানা এক বছর পর বিজয়ের মাসে ফের শুরু হচ্ছে জনপ্রিয় নাটক ‘ঊর্ণাজাল’ প্রদর্শনী। বাতিঘর নাট্যদলের ৩য় প্রযোজনা এটি। যা আগামী ২ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে প্রদর্শনী হতে যাচ্ছে রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে, এরপর ৫ ডিসেম্বর একই সময়ে মঞ্চায়ন হবে একাডেমির মূল হলে।

Manual1 Ad Code

এমনটাই জানালেন নাটকটির রচয়িতা ও নির্দেশক বাকার বকুল।

Manual3 Ad Code

‘ঊর্ণাজাল’-এর ২৯টি প্রদর্শনী হয়েছে এ পর্যন্ত। যারা সামনে দেখবেন তাদের জন্য আগাম গল্প সংক্ষেপ-

Manual2 Ad Code

বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয় গ্রামবাসীর। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখণ্ড জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে। অন্যদিকে, সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘুণে কাটে একতারাটি। চোখ দান করে যাওয়া জয়নাল গাতকের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিভ কেটে নেয় কে বা কারা। সুযোগে ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি। এভাবেই এগিয়েছে ‘ঊর্ণাজাল’-এর কাহিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code