জটিল রোগে আক্রান্ত অনিল কাপুর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

৬৩ বছর বয়সেও তাঁর ফিটনেস বলিউডে অনেকের জন্যই হিংসার কারণ। এখনো নায়ক হিসেবে ক্যামেরার সামনে দিব্যি মানিয়ে যায় তাঁর চেহারা। কিন্তু মিস্টার ইন্ডিয়া খ্যাত তারকা অনিল কাপুর বহুদিন ধরে এক কঠিন রোগে ভুগছেন। এই রোগে প্রাণহানিও হতে পারে তাঁর।

ইনস্টাগ্রামের এক পোস্টে তিনি জানালেন, অ্যাকিলিস টেন্ডন নামের কঠিন রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে। আর এই রোগের সঙ্গে ১০ বছর ধরে লড়াই করে যাচ্ছেন তিনি। এই রোগে হাঁটুর নিচে ও গোড়ালির টিস্যু ক্ষয় হতে থাকে। এক সময় হাঁটা বন্ধ হয়ে যায়।

Manual3 Ad Code

বেশির ভাগ সময় তাঁকে হাঁটতে হয়। বেশিক্ষণ বসে থাকলেই বিপদ বাড়ে তাঁর। রোগ নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত যোগ করেন অনিল কাপুর।

Manual5 Ad Code

কী এই অ্যাকিলিস টেন্ডন? এই রোগ সাধারণত দৌড়বিদদের হয়ে থাকে। যাতে পায়ের গোড়ালির ওপরের অংশের টিস্যু ক্ষয় হতে থাকে। রোগের প্রভাবে মানুষ হাঁটাচলার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলতে পারে। সাধারণত পুরুষদের এই রোগ বেশি হয়। এতে এক জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। রোগের পরিস্থিতি বুঝে আবার অস্ত্রোপচারের পরামর্শও দেন চিকিৎসকরা।

Manual3 Ad Code

অনিল জানান, তাঁকেও চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি দক্ষ চিকিৎসক মুলারের পরামর্শে শরীরচর্চার মাধ্যমে নিজেকে চলাফেরার মতো সক্ষম রেখেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code