আ.লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: তোফায়েল আহমেদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ প্রায় ১৪ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। বিএনপির ওপর কোনও অত্যাচার করা হয়নি। কিন্তু বিএনপি যখনই সুযোগ পায়, তখনই আমাদের ওপর অত্যাচার করে। আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না।
মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, ‘রাজনীতি হলো রাজার নীতি। রাজনীতি অর্থ হলো বড় মনের পরিচয় দেওয়া। রাজনীতি মানে এই নয় প্রতিহিংসায় লিপ্ত হতে হবে। আমরা এই রাজনীতিতে বিশ্বাস করি না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code