রাশিয়াকে থামাতে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে বিশ্বাস জেলেনস্কির

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ইউক্রেনকে কেউ যেচে এসে শান্তি উপহার দেবে বলে বিশ্বাস করেন না দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গভীররাতে দেওয়া ভাষণে তিনি বলেছেন, রাশিয়ার আগ্রাসন ঠেকাতে নতুন বছরেও কিয়েভের পাশে থাকবে ওয়াশিংটন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

নতুন বছরে জনগণের প্রতি দেওয়া ২১ মিনিটের শুভেচ্ছামূলক বার্তায় জেলেনস্কি বলেছেন, একমাত্র শক্তিশালী ইউক্রেনই পারে দেশে শান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী সম্মান অর্জন করতে।

Manual6 Ad Code

ইউক্রেনের পতাকা, যুদ্ধক্ষেত্র ও শিশুদের স্থিরচিত্র সম্বলিত ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন, উপহার হিসেবে আমরা শান্তি পাব না, সেটা বোঝা হয়ে গেছে আমাদের। তবে রাশিয়াকে প্রতিহত করে যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমাদের সবার চাওয়া এটাই।

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, নবনির্বাচিত ট্রাম্প ও ইউক্রেনের সমর্থনে থাকা সব নেতার প্রতি সম্মান প্রকাশ করে তিনি বলেছেন, আমি নিশ্চিত, নতুন মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধের অবসান চান। তিনি পুতিনের আগ্রাসন প্রতিহত করে যুদ্ধে অবসান ঘটাতে পারবেন বলেই আমার বিশ্বাস।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code