হবিগঞ্জে জলাবদ্ধতা ও সমস্যা নিয়ে মুক্ত আলোচনা।।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

মনসুর আহমেদ, বিশেষ প্রতিনিধি:- হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফেসবুকের জনপ্রিয় গ্রুপ জলাবদ্ধতা ও সমস্যা মুক্ত হবিগঞ্জ জেলা চাই এর এডমিন, মডারেট প্যানেলকে নিয়ে (২ জুন) ঈদ পূর্নমিলনী ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

এসময় সংগঠনের উদ্যােক্তা ও এডমিন সাংবাদিক শাহ জালাল উদ্দিন জুয়েল গ্রুপের পক্ষ থেকে দেশ বিদেশের সকল মেম্বার এবং মডারেটরদের ধন্যবাদ জানান এই গ্রুপে যুক্ত থেকে সক্রিয় থাকার জন্য এবং বিভিন্ন দাবীর সাথে একাত্মতা পোষন করার জন্য। এডমিন আরো বলেন, আমাদের গ্রুপের মুল উদ্দেশ্য হলো হবিগঞ্জের সমস্যা গুলো এই গ্রুপে তুলে আনা এবং আলোচনা করে যথাযথ কর্তৃপক্ষের নজরে আনা। পাশাপাশি তথ্যভিত্তিক পোস্টের মাধ্যমে জনকল্যানে ভূমিকা রাখা তাই হবিগঞ্জ বাসীকে একটি প্লাটফর্মে আসার আহ্বান জানান সমাজকর্মী শাহ জালাল উদ্দিন জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন মডারেট এডভোকেট সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী জিসান, সাইফুল ইসলাম, জান্নাত রেশমা, মোতালিব জুয়েল, আরেফিন শাকিল, আমিনুল ইসলাম অন্তর, চৌধুরা আব্দুল মোহাইমিন ইয়াসিন শাহারিয়ায়, সিনথিয়া পারভীন, নিহাত ইস্তিয়াক, জোবায়ের আহমেদ, সালমান আহমেদ সুপ্রিয় প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code