করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি নয়

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ ২০১৯ সালে বিশ্বে হঠাৎ হানা দেয় নতুন ভাইরাস। ভালো করে কিছু বোঝার আগেই মহামারি থেকে অতিমারির আকার নেয় সেটি। সেই ভাইরাসকে বিশ্লেষণ করে চিকিৎসা পদ্ধতি, ওষুধ বা টিকা নিয়ে এখনো গবেষণা চলছে।

Manual8 Ad Code

আইভারমেকটিন ওষুধ প্রাথমিকভাবে করোনা আক্রান্তদের দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবার প্লাজমা থেরাপি বাদ দেওয়ার কথা জানালো। বার্তাসংস্থা এ এফ পি-র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

Manual3 Ad Code

করোনা চিকিৎসায় প্লাজমার ব্যবহার করা যাবে না। শুধুমাত্র ক্লিনিক্যাল ট্রায়ালে প্লাজমার ব্যবহার করার কথা বলা হয়েছে। সম্প্রতি একটি ব্রিটিশ পত্রিকায় এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে যে, প্লাজমা থেরাপি করালে যে কোভিড আক্রান্তের ভেন্টিলেশনের প্রয়োজন পড়বে না এমনটা নয়। পাশাপাশি এই চিকিৎসা পদ্ধতি অপেক্ষাকৃত দামি ও সময় সাপেক্ষ বলেও উল্লেখ করা হয়েছে।

Manual2 Ad Code

বিশেষত যাদের উপসর্গ তেমন ভয়ঙ্কর নয়, তাদের ক্ষেত্রে প্লাজমা থেরাপি ব্যবহার না করার কথা বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code