লন্ডভন্ড উত্তরাখণ্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ভারত প্রতিনিধি: গত কয়েক দিনের বৃষ্টিতে ভারতের উত্তরাখণ্ডে লন্ডভন্ড অবস্থা দেখা দিয়েছে। তুমুল বৃষ্টি আর অলকানন্দা নদীর ওপর তৈরি বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যটির ১৩টি জেলায়। বেড়েছে গঙ্গার পানি। পানি বিপদসীমা ছাড়িয়েছে। উপকূলবর্তী শহরগুলোতে পানি ঢুকছে হু হু করে। আগামী পাঁচদিন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও উত্তর প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন।

Manual1 Ad Code

উত্তরাখণ্ড প্রশাসন জানিয়েছে, দেবপ্রয়াগে গঙ্গা নদীর পানি বিপদসীমার ওপরে রয়েছে। হরিদ্বারেও গঙ্গার পানি বিপদসীমা ছুঁইছুঁই। অতিবৃষ্টি ও ধসের কারণে বন্ধ রাখা হয়েছে বদ্রীনাথ জাতীয় সড়ক ও চামোলি জেলার ছিঁকাও এলাকায় সাত নম্বর জাতীয় সড়ক।

এই পরিস্থিতিতে রাজ্যের ৪২টি ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ২৮৪ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাট ও খাবার পনির অভাব দেখা দিয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code