বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

মুহাম্মদ শাহেদ রাহমান :

Manual6 Ad Code

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১২ ফেব্রুয়ারি রোববার। এরপর সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। পরদিন মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত প্রত্যাহার করা যাবে মনোনয়নপত্র। যদি আর কোন প্রার্থী না থাকেন তাহলে বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

Manual7 Ad Code

আইনজীবী, অধ্যাপক, সাংবাদিক ও বিচারক মোহাম্মদ সাহাবুদ্দিন হচ্ছেন বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি, তিনি বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের উত্তরসূরি হবেন।

Manual3 Ad Code

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, বিচার বিভাগে যোগদান এবং পরে দুদকের কমিশনার হয়েছিলেন মোহাম্মদ সাহাবুদ্দিন। তাঁকে দেশের পরবর্তী ২২তম রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।
তিনি ১৯৮২ সালে বিসিএস (বিচার) বিভাগে যোগদান করেন এবং ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। মোহাম্মদ সাহাবুদ্দিন এর জেলা ও দায়রা জজ এবং ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।

Manual5 Ad Code

মোহাম্মদ সাহাবুদ্দিন :
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে উপদেষ্টামণ্ডলীর সদস্য হন। তিনি ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

তিনি ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর সাহাবুদ্দিন কারাবরণ করেন। ৭৫র’ পর বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করায় ২০ আগস্ট সামরিক আইনের ৭ ধারায় আটক হয়ে প্রায় তিন বছর কারাগারে কাটিয়েছেন তিনি। মোহাম্মদ সাহাবুদ্দিন আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে উপদেষ্টামণ্ডলীর সদস্য হন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ সাহাবুদ্দিন ২০০১ সালের সাধারণ নির্বাচন–পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত জোটের নেতা–কর্মীদের মাধ্যমে সংঘটিত হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন এবং মানবতাবিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ সাহাবুদ্দিন ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ও এলএলবি ডিগ্রি অর্জনের মাধ্যমে শিক্ষাজীবন শেষ করেন তিনি।
ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্রসন্তানের বাবা। তাঁর স্ত্রী অধ্যাপক ড. রেবেকা সুলতানা সরকারের সাবেক যুগ্ম সচিব ছিলেন।

উল্লেখ্য সংবিধান অনুয়াযী, রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকেন। বাংলাদেশের বর্তমান (২৩ এপ্রিল ২০২৩ পর্যন্ত ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। সেই অনুযায়ী, তার ৫ বছরের মেয়াদ আগামী ২৩ এপ্রিল ২০২৩ । বাংলাদেশের ২২তম মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code