কানাডায় সাবেক এমপি শিমুলের বাড়ি-গাড়ি, দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

বিদেশে অর্থপাচারের অভিযোগে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি অর্থপাচারের মাধ্যমে কানাডায় বাড়ি, গাড়িসহ বিপুল সম্পদ অর্জন করেছেন।

সোমবার ( ০২ সেপ্টেম্বর ) কমিশন সভায় সাবেক এই এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আকতারুল ইসলাম বলেন, শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে অর্থপাচার, প্রকল্পে অনিয়মসহ দেশে বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। শিমুলের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নিয়ে কমিশন তাঁর দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

শিমুলের নামে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ পূর্বক বিদেশে অর্থ পাচার করে কানাডায় বাড়ি কেনার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দুদক সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Manual8 Ad Code

এর আগে গত ১৫ আগস্ট শফিকুল ইসলাম শিমুল এবং তাঁর স্ত্রী শামীমা সুলতানা জান্নাতীর ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ।

Manual1 Ad Code

নাটোর-২ আসনের সাবেক এই সংসদ সদস্য ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একই বছর তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। ২০১৮ ও ২০২৪ সালেও তিনি সংসদ সদস্য হন।

দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য মতে, কানাডার টরন্টোর নিকটবর্তী স্কারবরো শহরে তার নামে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। শিমুল সংসদ সদস্য হওয়ার পরই স্ত্রীর নামে নাটোরে জান্নাতি প্যালেস নামে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেন।

Manual2 Ad Code

শিমুলের দুর্নীতি অনুসন্ধান ছাড়া দুর্নীতি দমন কমিশন এদিন সাবেক ১৮ মন্ত্রী ও ৮ সংসদ সদস্যসহ ২৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার চেয়ে আদালতে আবেদন করেছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code