দক্ষিণ কোরিয়ায় ফেনীবাসীদের মিলনমেলা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসীদের জনপ্রিয় শহর আনসানে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ফেনী কমিউনিটি ইন কোরিয়ার আয়োজনে ফেনীয়ানদের প্রথম মিলনমেলা।
কোরিয়ার বিখ্যাত মানিট্রান্সফার কোম্পানি জি মানি ট্রান্স ও ট্রাভেল এজেন্সি মাই ট্রিপ্স’র সহযোগিতায় ফেনী কমিউনিটি ইন কোরিয়ার মিলন মেলায় অংশ নিয়েছেন কোরিয়ায় অবস্থিত ফেনীর সন্তানেরা।
সকল ব্যস্ততা উপেক্ষা করে দিনটিকে আনন্দ ভাগাভাগি করার দিন হিসেবে উদযাপন করতে পেরে উৎফুল্ল অংশগ্রহণকারীরা। দক্ষিণ কোরিয়ায় ফেনী কমিউনিটি ইন কোরিয়া নামক সংগঠনটির উৎপত্তি হয় এবং এবারই প্রথম তারা ফেনী বাসীদের বৃহত্তম মিলন মেলার আয়োজন করতে সক্ষম হয়েছে। কোরিয়াতে অবস্থানরত ফেনীবাসীদের মধ্যে যারা কোরিয়াতে স্থায়ী নাগরিকত্ব পেয়েছেন সংগঠনটির পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
ফেনী কমিউনিটি ইন কোরিয়ার সভাপতি তরিকুল ইসলাম তারেক তার বক্তব্যে বলেন, মন থেকে চাইলে যেকোনো ধরনের বড় চ্যালেঞ্জ বাস্তবায়ন করা সম্ভব এ আয়োজন থেকে সেটি খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। শুধু মুখে বলে নয়, আমরা কাজেও তা বাস্তবায়ন করে দেখিয়েছি। তিনি আরও বলেন, আগামীতে কোরিয়ায় অবস্থিত ফেনীয়ানদের নিয়ে আরও বড় আয়োজন করার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার মাটিতে ফেনী কমিউনিটি ইন কোরিয়া একদিন অনেক বড় একটি সংগঠন হয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code