ইসরায়েলকে দ্রুত সামরিক অভিযান বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

ইসরায়েলকে লেবাননে দ্রুত সামরিক অভিযান বন্ধ করে কূটনৈতিক সমাধানে এগিয়ে আসার আহ্বান জানালো যুক্তরাষ্ট্র। রবিবার এই আহ্বান জানানো হয়। এসময় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরায়েলে রকেট হামলার বন্ধ করে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করার আহ্বান জানিয়েছে ফ্রান্স। এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে।

Manual8 Ad Code

ইসরায়েলে ইহুদি ধর্মীয় উৎসব ইয়োম কিপোরের দিন হিজবুল্লাহ ৩শ’র বেশি রকেট ও ড্রোন নিক্ষেপ করার পর এই আহ্বান জানানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে, যোদ্ধাদের স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করছে হিজবুল্লাহ।

Manual2 Ad Code

জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও দক্ষিণ লেবাননে নিজেদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code