ঈদ অবশ্যই একটি চ্যালেঞ্জ: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ অবশ্যই একটি চ্যালেঞ্জ। এটি রাস্তার জন্য। রাস্তা এখন সমতল থেকে সীমান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। এত রোড নেটওয়ার্ক, আমাদের দেশে কখনও এত বিস্তৃত হয়নি।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ময়মনসিংহের কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পের পরামর্শক সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

মন্ত্রী বলেন, ঈদযাত্রায় শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে। ঈদযাত্রা কতটা সহনীয় হবে জানতে চাইলে তিনি বলেন, সবাইকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। দিস ইজ অ্যা চ্যালেঞ্জ। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং।

Manual8 Ad Code

ওবায়দুল কাদের জানান, নির্ধারিত সময়ের আগে আমাদের অনেক কাজ হয়ে গেছে। কাঁচপুর সেকেন্ড ব্রিজ এবং মেঘনা ও গোমতি সেতু নির্ধারিত সময়ের আগে হয়ে গেছে। বাংলাদেশের প্রকল্প থেকে ১১০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। সেনাবাহিনীর আরও কয়েকটি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগে হয়েছে।

Manual2 Ad Code

তিনি বলেন, উত্তরবঙ্গের রাস্তাগুলোর নির্মাণকাজ প্রসঙ্গে আমি সচিব সাহেবকে বলেছি, রাস্তার কাজের জন্য বঙ্গবন্ধু সেতু এরিয়ায় দুর্ভোগ হবে। তাই ঈদের আগে পরে সেখানে কাজ বন্ধ রাখতে বলেছি। তবে ঈদযাত্রা আমাদের জন্য চ্যালেঞ্জ। এটি সবাই মিলে যৌথভাবে সমাধান করতে পারবো।

ওবায়দুল কাদের বলেন, অনেক রোড হয়েছে, ব্রিজ হয়েছে। একদিনে একশ রাস্তাও আমরা উদ্বোধন করেছি। রাস্তায় কোনও সংকট নেই, রাস্তা যানজটের কারণ হবে না। যানজটের কারণ হবে ডিসিপ্লিন। শৃঙ্খলার সংকট হলেই যানজট হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code