তিন দিনের রিমান্ডে সংগ্রাম পত্রিকার সম্পাদক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

Manual2 Ad Code

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া কাদের মোল্লাকে ‘শহীদ’ সম্বোধন করে সংবাদ প্রকাশের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

শনিবার ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় এই মামলাটি করেন।

এর আগে শুক্রবার যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় বিকেলে দৈনিক সংগ্রাম অফিসে ভাঙচুর চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠন। এসময় তারা মেইন গেটে তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। সূত্র : বিডি প্রতিদিন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code