

ইন্টারন্যাশনাল ডেস্ক: তাইওয়ান প্রণালীতে চীনের ‘সামরিকীকরণ’ নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত। রবিবার শ্রীলঙ্কায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক বিবৃতিতে এমন উদ্বেগ জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার বন্দরে চীনের একটি সামরিক জাহাজ নোঙরকে কেন্দ্র করে দুই দেশের বাদানুবাদের মধ্যেই দিল্লির তরফে এমন উদ্বেগ জানানো হলো। তাইওয়ান ইস্যুতে দিল্লির তরফে আনুষ্ঠানিকভাবে এমন প্রতিক্রিয়া এটিই প্রথম বলে প্রতীয়মান হচ্ছে।