আমার শেষ দিন হবে শনিবার

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

লন্ডন প্রতিনিধি:
নেদারল্যান্ডসের ২৮ বছর বয়সি লরেন হোভ নামে এক তরুণী মায়ালজিক
এনসেফালোমাইলাইটিস (এমই), সিএফএস (ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম) নামক রোগে
আক্রান্ত ছিলেন। গত ২৭ জানুয়ারি স্বেচ্ছা মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুবরণের দুদিন
আগে নিজের ব্লগে মৃত্যুর তারিখ ও সময় ঘোষণা করেন লরেন। গত ২৪ জানুয়ারি
নিজস্ব ব্লগ ‘ব্রেইন ফগে’ তিনি একটি আবেগঘন বার্তা পোস্ট করেন।

Manual5 Ad Code

লেখেন— আমার শেষ দিন হবে শনিবার। আগামী ২৭ জানুয়ারি মৃত্যুবরণ করতে যাচ্ছি।
দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে আমার মৃত্যু হবে। স্বেচ্ছায়
মৃত্যুবরণের সিদ্ধান্ত নেওয়ার আগে দ্রুত সুস্থতার জন্য যারা আমাকে শুভকামনা
জানিয়েছিলেন, তাদের ধন্যবাদ জানাই। আশা করি আমি একটি ভ্রমণে যাচ্ছি। মনে
করছি জন্মের আগে যা ছিলাম, সেই পরিস্থিতিতে ফিরে যাচ্ছি।

Manual2 Ad Code

তার চূড়ান্ত বার্তায় লরেন লিখেছেন— আমি তারিখ ও সময় সবাইকে জানিয়ে যাচ্ছি এই
কারণে, যাতে আপনারা সবাই আমার সঙ্গে এ মুহূর্তটির সাক্ষী হতে পারেন। আপনি
চাইলে আমার জন্য একটি মোমবাতি জ্বালাতে পারেন।

Manual7 Ad Code

লরেন তার ব্লগে জানান, ২০২২ সালে ইউথানেশিয়ার জন্য তার আবেদন নথিভুক্ত করা
শুরু করেছিলেন। ২০১৯ সালে তার মায়ালজিক এনসেফালোমাইলাইটিস ধরা পড়েছিল এবং
সেই সঙ্গে অটিজম, উদ্বেগ এবং ADHDও ধরা পড়ে তার শরীরে।

এর আগেও তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চেয়েছিলেন কিন্তু মানসিক অবস্থার
কারণে তার কেসটি জটিল হওয়ায় ডাচ সরকার এতে সায় দেয়নি। পরে করোনা অতিমারির
জেরে তার স্বেচ্ছামৃত্যুর প্রক্রিয়া পিছিয়ে যায়। অবশেষে মা–বাবার উপস্থিতিতে ২৭
জানুয়ারি দুপুর ১টা ৫৫ মিনিটে মৃত্যুবরণ করেন লরেন হোভ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code