

যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, ‘ওয়াগনারের ভাড়াটে বাহিনীর বিদ্রোহ প্রমাণ করে ইউক্রেনে বিরুদ্ধে চলমান যুদ্ধ রাশিয়ার কৌশলগত ভুল ছিল। কিয়েভে রাশিয়ার আক্রমণ পুতিনের ভুল সিদ্ধান্ত। সোমবার (২৬ জুন) এ খবর জানিয়েছে রয়টার্স।’
সোমবার লিথুনিয়ার রাজধানী ভিনিয়াসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ন্যাটো মহাসচিব বলেছেন, ‘এই সপ্তাহের ঘটনাগুলো রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়। ক্রিমিয়াকে অবৈধভাবে সংযুক্ত ও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন বড় ধরনের ভুল করেছিলেন। তার আরেকটি প্রমাণ হলো ওয়াগনারের বিদ্রোহ। ইউক্রেন সংকট নিয়ে তিনি বলেন, রাশিয়ার হামলা থেমে নেই ইউক্রেনে। এ অবস্থায় কিয়েভের প্রতি আমাদের পূর্ণ সমর্থন অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।