রাশিয়ার বিরুদ্ধে মঙ্গলবার ‘নতুন নিষেধাজ্ঞা’ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা মঙ্গলবার মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে। ইউক্রেনের ক্রেমলিন সমর্থিত দুইটি বিচ্ছিন্নতাবাদী এলাকায় রাশিয়ার সৈন্য মোতায়েনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের জবাবে প্রাথমিক সাবধানতার অংশ হিসেবে ওয়াশিংটন এ নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে। খবর এএফপি’র।
হোয়াইট হাউসের এক মুখপাত্র সোমবার এএফপি’কে বলেন, ‘আমরা মস্কোর আজকের সিদ্ধান্ত ও পদক্ষেপের জবাবে আজ রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়ার পরিকল্পনা করছি। আমরা এমন ঘোষণার বিষয়ে আমাদের মিত্র দেশ ও অংশীদারদের সাথে সমন্বয় করছি।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code