ফাইজার ভ্যাকসিন: আবারত্ত চুক্তি করছে আমেরিকা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ফাইজারের সঙ্গে ফের চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী বসন্ত ও গ্রীষ্মে আরও ১০ মিলিয়ন টিকা পেতে ফাইজারের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে ট্রাম্প প্রশাসন। চুক্তি অনুযায়ী ভ্যাকসিন তৈরির জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে সরকারের সহায়তা পাবে ফাইজার। সাধারণ মানুষকে টিকার প্রতি আকৃষ্ট করে তুলতে এরইমধ্যে প্রকাশ্যে করোনাভাইরাসের টিকা নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার ডেলাওয়্যার ক্রিস্টিয়ানা কেয়ার হাসপাতালে টিকা নেন বাইডেন। পুরো আয়োজনটি টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়। নিজে টিকা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code