নিউ ইয়র্কে ‘জালালাবাদ ভবনে’ ব্যাপক আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:প্রবাসী জালালাবাদবাসীর দীর্ঘ ৩৮ বছরের স্বপ্নের দৃশ্যমান নিজস্ব “জালালাবাদ ভবনে “ ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক। অমর ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গত ২০শে ফেব্রুয়ারী মঙ্গলবার নিউইয়র্ক এর এষ্টোরিয়ায় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক এর নিজস্ব ভবনে অমর একুশে মায়ের ভাষা রক্ষায় আত্মদানকারী ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংকৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়। সংগঠনের সভাপতি শাহীন কামালীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মঈনুল ইসলাম এর পরিচালনায় সংগঠনের সম্মিলিত একুশ উদযাপন কমিটির আহবায়ক এবং কার্য নির্বাহী কমিটির সহ সভাপতি শেখ জামাল হোসেইন ও সদস্য সচিব কমিটির প্রচার ও দপ্তর সম্পাদক সাহিদুল হক রাসেল এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তাগণ -মায়ের ভাষা বাংলার জন্য আত্মদানকারী শহীদদের শ্রদ্ধাভরে স্বরণ ও আত্মার মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে প্রবাসে বাংলাদেশী নতুন প্রজন্মের কাছে সঠিক ভাবে বাংলা ভাষা চর্চার গুরুত্বারোপ ও জালালাবাদ ভবনে সাপ্তাহিক বাংলা স্কুল/ইনষ্টিটিউট করার প্রত্যয় ব্যক্ত করেন । এছাড়া জালালাবাদের নিজস্ব ভবনে ব্যাপক সংখ্যক জালালাবাদ বাসীর উপস্হিতিতে একটি সফল অনুষ্টান আয়োজন করার জন্য প্রবাসী জালালাবাদবাসী অত্যন্ত উৎফুল্ল প্রকাশ করেন। সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন- জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইন্ক এর সম্মানিত বোর্ড অব ট্রাষ্ট্রি ইন্জিনিয়ার সৈয়দ ফজলুর রহমান, সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, সহ সাধারন সম্পাদক আতাউল গনি আসাদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল এম চৌধুরী উমেল , আইন ও আন্তর্জাতিক সম্পাদক দেওয়ান মনজু, সাবেক সফল সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যকরী সদস্য মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সম্মানিত সদস্য হেলিম উদ্দিন|বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বিশিষ্ট কলামিষ্ট, লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক ম. আমিনুল হক চুন্নু , বিশিষ্ট শিক্ষাবিদ , সাবেক ব্যাংক কর্মকর্তা জনাব ফারুক আহমেদ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি শেখ আখতারুল ইসলাম, প্রফেসর আজহার আহমদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আজমল, সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারন সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, সহ সভাপতি শ্যামল কান্তি, শাহ সেলিম আহমেদ, সম্পাদক নুরুল হক লাল,উপদেষ্টা মনসুর আহমেদ , বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিজুর রহমান সাবু, সিলেট সদর সোসাইটির সদস্য আহমেদ চিশতি বাবু, মেহরাজ ফাহমি , মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি ফজলুর রহমান, জকিগঞ্জ সোসাইটি ইউ এস এ ইনকের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক কোষাধ্যক্ষ পংকি মিয়া , সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম , সাবেক কর্মকর্তা আবু ল খায়ের মজনু, জালালাবাদ ও বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা ও বিশিষ্ট ক্রীড়াবিদ মখন মিয়া, জালালাবাদের দুই বারের ও বাংলাদেশ সোসাইটির দুই বারের সফল সভাপতি মানবতার ফেরিওয়ালা খ্যাত মরহুম কামাল আহমদের সুযোগ্য কন্যা রোমানা আহমেদ , বিশিষ্ট কমিউনিটি লিডার ও সিলেট সদর সমিতির উপদেষ্টা রিয়াজ উদ্দিন কামরান , বিয়ানী বাজার সমিতির সাবেক কর্মকর্তা বদরুল উদ্দিন।ওসমানী নগর এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম , নিউইয়র্কের সুনামখ্যাত বিশিষ্ট রিয়েল এষ্টেট ব্যবসায়ী মোঃ বিলাল চৌধুরী , জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির , বিশিষ্ট ব্যবসায়ী ব্রডওয়ে ডায়নার এর স্বত্তাধীকারী গোলাম জিলানী খান (বাহার) মৌলভী বাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ কামরুল হোসেন, সম্পাদিকা জনাবা রুবিয়া বখত , সম্মানিত সদস্য খলিলুর রহমান, বাবু বকুল পাল , শাহিনুল ইসলাম, হাসনাত তালুকদার , মোতাহার মিয়া, মহসিন মিয়া,মাহবুব চৌধুরী প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী হয়- হালিমা ইসলাম , অহনা হোসেন এবং মেহমেত আবরার ইসলাম। মাতৃভাষা তথা মায়ের ভাষা অনুষ্টানে ব্যাপক সংখ্যক মহিলা ও ছেলে-মেয়েদের উপস্হিতি সভাকে সফল ও স্বার্থক করেছে ।উপস্হিত সম্মানিত মহিলাদের মধ্যে ছিলেন- নাফিসা এইচ চৌধুরী, শবনম চৌধুরী , হাফসা রহমান, তাসমিয়া চৌধুরী,মরিয়ম খান, নিনা হোসাইন, অহনা হোসাইন প্রমুখ । অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রবাসের জননন্দিত শিল্পী তাজ- প্রমী এবং আমাদের সিলেটের এপ্রজন্মের জনপ্রিয় তরুণ শিল্পী অপু রহমান ।

Manual2 Ad Code

নিউইয়র্ক সময় রাত ১২ঃ০১ মিনিটে জালালাবাদ ভবনের সামনে নির্মিত অস্হায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় ।প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code