আওয়ামী লীগ-বিএনপিসহ ১৪ প্রার্থীর মনোনয়ন জমা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ঢাকা-১০, বাগেরহাট-৪ এবং গাইবান্ধা-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে ঢাকা-১০ আসনে ছয় জন, বাগেরহাট-৪ আসনে তিন এবং গাইবান্ধা-৩ আসনে পাঁচ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দিন ও বিএনপির শেখ রবিউল আলমসহ ছয় প্রার্থী আগারগাঁওয়ে ইটিআই ভবনে গতকাল রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ আসনের সব ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে। এ আসনে অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির হাজি মো. শাহজাহান, মুসলিম লীগের নবাব খাজা আলী হাসান আসকারী, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী ও পিডিপির প্রেসিডিয়াম সদস্য কাজী আব্দুর রহিম।

Manual5 Ad Code

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের উপনির্বাচনে গতকাল শেষ দিনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলন মোরেলগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. মোস্তফা কামালের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলীর কাছে প্রথমে জাতীয় পার্টি-জাপার প্রার্থী সাজন কুমার মিস্ত্রী ও পরে বিএনপি প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন মনোনয়নপত্র দাখিল করেন।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

এদিকে গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলছুম স্মৃতি, বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, জাতীয় পার্টি-জাপার মইনুর রাব্বী চৌধুরী ও যুব সংহতির কেন্দ্রীয় নেতা মো. মঞ্জুরুল হক সাচ্ছা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মাহবুবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এর আগে গত মঙ্গলবার জাসদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এস এম খাদেমুল ইসলাম খুদি মনোনয়নপত্র দাখিল করেন।

Manual4 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code