বঙ্গবন্ধু বাংলাদেশ-জাপান সম্পর্কের ভিত তৈরি করেছেন: মোস্তাফা জব্বার

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশ-জাপান সম্পর্ক তুলনাহীন উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘বঙ্গবন্ধু ১৯৭৩ সালে জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-জাপান সম্পর্কের ভিত তৈরি করেছেন। পশ্চিমা দেশ বিশেষ করে ইউরোপ–আমেরিকা থেকে শিল্প বিপ্লবের সূচনা হয়। এশিয়া অঞ্চলে জাপান শিল্পবিপ্লবে ভূমিকা রেখে আমাদের গর্বিত করেছে।’ বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের কাছে শেখার অনেক কিছু আছে বলে মন্ত্রী উল্লেখ করেন। শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে জাপান-বাংলাদেশ সম্পর্কোন্নয়নে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘হকস বে অটোমোবাইলস লিমিটেড’-এ স্বত্বাধিকারী আবদুল হকের জাপান সম্রাটের ‘অর্ডার অব দি রাইজিং সান’ পুরস্কার অর্জন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code