আফগানিস্তানে যুদ্ধ শেষ করার সিদ্ধান্তের পক্ষে নিজের জোরালো অবস্থান পুনর্ব্যক্ত করলেন বাইডেন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আবারও আফগানিস্তানে দুই দশকের যুদ্ধ অবসানে তাঁর সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন। বাইডেন বলেন, “আমি এই চিরকালের যুদ্ধকে আর প্রসারিত করতে চাচ্ছিলাম না এবং সরে আসাকেও চিরকালের জন্য বাড়াতে চাচ্ছিলাম না”।

হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র গত রাতে আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধ শেষ করেছে। তিনি আরও বলেন, এটি আমেরিকার দীর্ঘতম যুদ্ধ।

Manual2 Ad Code

তালিবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতা নেবার পর দেশটি থেকে আমেরিকান এবং আফগানদের সরিয়ে নেবার বিষয়ে বাইডেন বলেন, ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেবার মাধ্যমে আমরা ইতিহাসের সবচেয়ে বড় বিমান পরিবহন সম্পন্ন করেছি। কখনোই কোন দেশ এরকম কিছু করেনি বলেও মন্তব্য করেন বাইডেন।

কয়েক সপ্তাহ ধরে বাইডেন এবং তাঁর প্রশাসনের অন্যান্য সদস্যরা, দীর্ঘকাল ধরে থাকার সম্ভাবনা এবং বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকির পরও যুক্তরাষ্ট্রের আরও নাগরিক ও বেসামরিক আফগানদের সরিয়ে নেবার এই বৃহৎ কার্যক্রমের চ্যালেঞ্জ ও সুবিধার দিকগুলো নিয়ে আলোচনা করেছেন।

Manual2 Ad Code

বাইডেন আগেই বলেছিলেন, পরিকল্পনা অনুযায়ী বিমানে করে মানুষকে সরিয়ে নেবার মিশন শেষ করার জন্য জয়েন্ট চিফস এবং মাঠ পর্যায়ে থাকা তাদের কমান্ডারদের সর্বসম্মত সুপারিশ ছিল। তাদের মতামত ছিল- তাদের সৈন্যদের জীবন রক্ষা এবং যেসব বেসামরিক মানুষ সামনের সপ্তাহ বা মাসগুলোতে আফগানিস্তান ছাড়তে চায়, তাদের প্রস্থানের সম্ভাবনাকে নিরাপদ করার সর্বোত্তম উপায় হলো তাদের সামরিক মিশন শেষ করা।

তিনি আরও বলেন, তালিবান নিরাপদে দেশ ত্যাগের সুযোগ দেবার প্রতিশ্রুতি দিয়েছে এবং বিশ্ব তাদের ঐ ব্যাপারে দায়বদ্ধ রাখবে।

Manual5 Ad Code

বাইডেনের রাজনৈতিক প্রতিপক্ষ এবং কিছু মিত্র, আফগানিস্তান থেকে প্রত্যাহারের সময়সীমা মেনে চলার জন্য তাঁর সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ২০ তম বার্ষিকীর কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়লো। ঐ হামলা যুক্তরাষ্ট্রকে, হামলার পরিকল্পনাকারী আল-কায়দার সন্ত্রাসী এবং তাদের আশ্রয় দেয়া তালিবান জঙ্গীদের বিরুদ্ধে আফগানিস্তানে সৈন্য পাঠাতে উৎসাহিত করেছিল। – খবর ভয়েস অফ আমেরিকার 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code