” জর্জিয়ার ভোট আইনে এখন বদল চাই” : জো বাইডেন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, জর্জিয়ার ভোট আইনে এমন সব বিধিনিষেধ রয়েছে, যা কৃষ্ণাঙ্গ আমেরিকানদের লক্ষ্যে পরিণত করছে। একে সংবিধানের ওপরও নিদারুণ আঘাত বলে মনে করেন বাইডেন। তিনি আরও বলেছেন, জর্জিয়ার এই আইনের বিষয়ে বিচার বিভাগের নজর দেওয়া প্রয়োজন।

Manual4 Ad Code

গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ১৯৯২ সালের পর প্রথম ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে জর্জিয়ায় জয় পান। বিশ্লেষকদের ধারণা, কৃষ্ণাঙ্গ আমেরিকানদের ভোটেই বাইডেনের জয়ের তরি তীরে ভিড়েছে। অবশ্য জর্জিয়ায় ভোট চুরিরও অভিযোগ আছে।

Manual6 Ad Code

জর্জিয়া নিয়ে মার্কিন নির্বাচনে আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছে। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, জর্জিয়ায় তাঁর কাছ থেকে ভোট চুরি করে নেওয়া হয়েছে।

Manual1 Ad Code

গত জানুয়ারিতে জর্জিয়ায় রিপাবলিকানরা হেরে যাওয়ার পর ডেমোক্র্যাটরা মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ নেন। যদিও ডেমোক্রেটিক পার্টির জয়ের পরও জর্জিয়ার রাজ্য সরকার এখনো রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণেই আছে। সম্প্রতি রিপাবলিকানরা রাজ্যের আইনসভায় ‘ইলেকশন ইনটিগ্রিটি আইন’ উপস্থাপন করেন। গত বৃহস্পতিবার আইনটি রিপাবলিকান পার্টিনিয়ন্ত্রিত অঙ্গরাজ্যের আইনসভার দুই কক্ষেই পাস হয়ে গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code