করোনার খরচ: মার্কিন কংগ্রেসের ৮৯২ বিলিয়ন ডলারের অনুমোদন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: করোনা মহামারির কারণে জরুরি ব্যয় সহায়তা সংক্রান্ত একটি বিলের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। সোমবার ৮৯২ বিলিয়ন ডলারের এ বিলটির অনুমোদন দিয়েছে কংগ্রেসের উভয় কক্ষ। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ৩৫৯-৫৩ এবং উচ্চক্ষ সিনেটে ৯১-৭ ভোটে বিলটি পাস হয়েছে। দেশের করোনা বিধ্বস্ত অর্থনীতিতে সহায়তার লক্ষ্যে এ বিলে অনুমোদন দেওয়া হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে এটি আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। প্যাকেজটির আওতায় কর্মীদের চাকরিচ্যুত হওয়া ঠেকাতে ছোট আকারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ২৮৪ বিলিয়ন ডলার ঋণ দেওয়া হবে। নাগরিকদের এককালীন ৬০০ ডলার করে অনুদান দেওয়া হবে। এ খাতে মোট ১৬৬ বিলিয়ন ডলারের বরাদ্দ দিয়েছে কংগ্রেস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code