তৈরি কণ্ঠস্বর ব্যবহার নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে নির্দিষ্ট
ব্যক্তির কণ্ঠস্বর নকল করে বিভিন্ন ধরনের প্রতারণা করছে একদল প্রতারক।
এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নকল কণ্ঠস্বরের মাধ্যমে রোবোকল বা
স্বয়ংক্রিয় ফোনকল করে ভুল তথ্য প্রচার করছে অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান। এ
সমস্যা সমাধানে ফোনকলে এআই দিয়ে তৈরি কণ্ঠস্বরের ব্যবহার নিষিদ্ধ করেছে
যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)।

Manual8 Ad Code

নতুন এ নীতিমালার আওতায় এআই দিয়ে তৈরি কণ্ঠস্বরের মাধ্যমে ফোনকল করা
ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করার পাশাপাশি বিভিন্ন শান্তিমূলক
ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এফসিসি। এ বিষয়ে এফসিসির চেয়ারউইমেন
জেসিকা রোজেনওয়ারসেল এক বিবৃতিতে জানিয়েছেন, সাইবার অপরাধীরা চাঁদাবাজি করার
পাশাপাশি ভোটারদের ভুল তথ্য জানানোর জন্য রোবোকলে এআই দিয়ে তৈরি নকল
কণ্ঠস্বর ব্যবহার করছে। প্রতারণা ও ভুল তথ্য থেকে সবাইকে নিরাপদ রাখতে এটি
সহায়ক হবে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code