টাকা পে আনার ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে প্রতিবছর বাংলাদেশ থেকে অনেকে ভারতে যান। এ জন্য মার্কিন ডলার কিনে ভারতে গিয়ে রুপিতে রূপান্তর করতে হয়। এতে ভ্রমণকারীকে প্রায়ই বিনিময় হারজনিত লোকসানে পড়তে হয়। এই অবস্থা থেকে উত্তরণে শিগগিরই ‘টাকা পে’ নামে ডেবিট কার্ড আনছে কেন্দ্রীয় ব্যাংক।

Manual7 Ad Code

রবিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে নতুন মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এ তথ্য জানান।

Manual1 Ad Code

কেন্দ্রীয় ব্যাংক আগস্টের মধ্যে এই ডেবিট কার্ড চালু করতে যাচ্ছে উল্লেখ করে গভর্নর বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এই কার্ড ইস্যু করবে। এই কার্ডে সরাসরি রুপি নিয়ে ভারতে গিয়ে খরচ করা যাবে। এতে আর বিনিময় হারজনিত লোকসান হবে না। এই ডেবিট কার্ডধারীরা ভারতের পাশাপাশি বাংলাদেশেও এটি দিয়ে পেমেন্ট করতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code