বিকেলে হাসপাতালে যাবেন খালেদা জিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ  নিয়মিত চেক আপের জন্য বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (১২ অক্টোবর) বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র ভোরের কাগজকে এ তথ্য নিশ্চিত করেছে।খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

গুলশানের বাসা ‘ফিরোজায়’মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকীর নেতৃত্বে তার চিকিৎসা চলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বৃহস্পতিবার জানিয়েছেন, দলীয় চেয়ারপারসন ভালো আছেন।

Manual7 Ad Code

এদিকে চিকিৎসক টিমের সদস্যরা প্রায়ই জুমে বৈঠক করে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেন। এসব বৈঠকে লন্ডন থেকে তার বড় পুত্রবধূ ডা. জোবাইদা রহমানও থাকেন। তার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code