লন্ডনের ইহুদি অধ্যুষিত গোল্ডার্স গ্রিনে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত কোশার সুপার মার্কেট

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৪ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট:লন্ডনের উত্তরাঞ্চলে গোল্ডার্স গ্রিন এলাকায় বৃহত্তম কোশার সুপার মার্কেটে (ইহুদিদের কাশরুত বা খাদ্য আইন নামক খাদ্যবিধি মেনে চলা সুপার মার্কেট) অগ্নিকাণ্ড ঘটেছে। লন্ডনের ফায়ার সার্ভিস বুধবার এ তথ্য জানিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তারা সেখানে কাজ করছে।এলাকাটি ইহুদি সম্প্রদায়ের বড় আবাসস্থল। সাম্প্রতিক মাসগুলোতে সেখানে একাধিক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।যুক্তরাজ্যের কয়েকটি গণমাধ্যম জানায়, আগুনে একটি ইহুদি কোশার সুপার মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনলাইনে প্রকাশিত ছবিতে এলাকার প্রধান শপিং সড়কের ওপর কালো ধোঁয়ার বড় কুণ্ডলী উড়তে দেখা গেছে।লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি) এক বিবৃতিতে বলেছে, ‘আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।’তারা জানায়, আগুনে একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code