ঠেলাঠেলিতে মেজাজ হারালেন মির্জা ফখরুল

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

রাজনীতি ডেস্ক:

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মেজাজ হারাতে দেখা গেল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথগ্রহণ উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে যান বিএনপি মহাসচিব। সমাধিস্থলের দিকে যাওয়ার পথে ভিড় ঠেলতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয় তাঁর। এ সময় নেতাকর্মীদের ওপর রেগে যান। একপর্যায়ে এক কর্মীর গায়ে হাত তুলতেও দেখা যায় তাঁকে। এ ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘দেশে নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

Manual1 Ad Code

আগামী সংসদ নির্বাচনে যাতে ফ্যাসিস্টরা ফিরে আসতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, ‘ছাত্র–জনতা যেভাবে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, তাদের আর কখনো গ্রহণ করা হবে না।’

Manual6 Ad Code

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code