নর্থ ক্যারোলাইনা রেস্তোরাঁয় গুলিবর্ষণ: তিনজন নিহত, পাঁচজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : নর্থ ক্যারোলাইনার সাউথপোর্টে নদীতীরবর্তী আমেরিকান ফিশ কোম্পানি রেস্তোরাঁয় ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন। শনিবার রাতের এ ঘটনায় গ্রেপ্তার হওয়া এক সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।শহরের জনসংযোগ কর্মকর্তা শায়্যান কেচাম ফক্স নিউজকে জানান, ৪০ বছর বয়সী নাইজেল ম্যাক্স এজের বিরুদ্ধে তিনটি প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ এবং পাঁচটি হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

Manual4 Ad Code

কর্মকর্তারা আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে কেপ ফিয়ার নদীতে এক ব্যক্তির নৌকা কিছুক্ষণের জন্য রেস্তোরাঁর সামনে থামে এবং সেখান থেকে নির্বিচারে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। গুলিবর্ষণের পর নৌকাটি দ্রুত ইনট্রাকোস্টাল ওয়াটারওয়ের দিকে চলে যায় এবং ওক আইল্যান্ডের দিকে অদৃশ্য হয়ে যায়।শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫-এ সংঘটিত এ ঘটনায় নাইজেল ম্যাক্স এজের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে বলে ব্রান্সউইক কাউন্টি শেরিফস অফিস জানিয়েছে।

Manual6 Ad Code

ঘটনার প্রায় আধা ঘণ্টা পর যুক্তরাষ্ট্র কোস্টগার্ড ওক আইল্যান্ডের একটি পাবলিক র‌্যাম্পে সন্দেহভাজন ব্যক্তিকে তার নৌকা নামাতে দেখে। পরে কোস্টগার্ড তাকে আটক করে এবং সাউথপোর্ট পুলিশের কাছে হস্তান্তর করে জিজ্ঞাসাবাদের জন্য।এখনও নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি এবং আহতদের অবস্থা সম্পর্কেও বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • নর্থ ক্যারোলাইনা রেস্তোরাঁয় গুলিবর্ষণ: তিনজন নিহত
  • পাঁচজন আহত
  • সন্দেহভাজন গ্রেপ্তার
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code